ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কু/পি/য়ে হ/ত্যা জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
18

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নদীতে অভিযান চালিয়ে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (চায়না জাল) জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের জরিমানা করা হয় এবং জব্দ করা জালগুলো উপস্থিত সবার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফের সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম।

অভিযানে উলিপুর থানার এএসআই শাহাদত, পুলিশ কনস্টেবল রাজু আহমেদ, মৎস্য অফিস সহকারী মো. হযরত আলী, ক্ষেত্র সহকারী একরামুল হকসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, “দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ চায়না দুয়ারি বা কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন হয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় : ০৭:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬