ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা স্বামী পলাতক

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আশুলিয়ার পবনারটেক এলাকায় পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন মাসের অন্তঃসত্ত্বা নিহত রুমানা আক্তার রুমি স্বামী বিল্লাল হোসেনের সাথে আশুলিয়ার পবনারটেক এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। সকালে ঘরের ভেতরে রুমির লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান তার পরিবারের লোকজন।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যার পর পালিয়েছে ঘাতক স্বামী। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজগর জানান, ঘটনার পর নিহতের স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা স্বামী পলাতক

আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬