ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি জুয়াড়ি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে আশুলিয়া থানার বগাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি জুয়ার আসর থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রিপন বিশ্বাস (২৯), মানিক হোসেন (৬৫), আলমাস (৪০), জাহিদুল ইসলাম (৩২), আরিফ (৩৩), সোহেল রানা (২৪) ও ইয়াদ আলী (৬৫)।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর পরিচালনা ও জুয়া খেলায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ২ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, এলাকায় অবৈধ জুয়া কার্যক্রম পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসরে উপস্থিত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরে তাদের আদালতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অপরাধ প্রবণতা রোধ এবং অবৈধ জুয়া কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে

আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬