ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় অভিযান চালিয়ে চারজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটকরা হলেন— আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার মৃত ফালু মিয়ার ছেলে মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়ার গাবতলী উপজেলার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে এবং সামাদের বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাওন্নারা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. কবির হোসেন (৩৭) এবং একই উপজেলার সাটুরিয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আলামিন (৩৮)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালান। এ সময় পেশাদার মাদক কারবারি ও শ্রমিকদল নেতা সামাদ ভূঁইয়া এবং তার ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

অন্যদিকে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ধামরাইয়ের জগৎনগর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারি কবির হোসেন ও আলামিনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

ওসি মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি এবং আলামিনের বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ আরও মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে

আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬