আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু
- আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চকরাজাপুর ইউনিয়নকে ন্যায়, সততা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিতে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুলা খামারু।
তিনি বলেন, চকরাজাপুর ইউনিয়ন আমাদের ভালোবাসা, আমাদের দায়িত্ব, আমাদের ভবিষ্যৎ। ন্যায়, সততা, সামাজিক সম্প্রীতি, নৈতিকতা ও শিক্ষার ভিত্তিতে একটি সুন্দর ও আদর্শ চকরাজাপুর গড়ে তোলার লক্ষ্যে মানুষের পাশে থাকতে চান বলে জানান তিনি।
মুলা খামারু আরও বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থ, বিভেদের পরিবর্তে সম্প্রীতি এবং কথার চেয়ে কাজে বিশ্বাস – এই মূল্যবোধই আমার পথচলার মূল শক্তি। চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় কাজ করে যাওয়া মুলা খামারু আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মানুষের আস্থা, ভালোবাসা ও দোয়াই আমার পথচলার প্রেরণা। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং আদর্শ ইউনিয়ন গঠনে তার নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।












