ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান রিল বানাতে ব্যস্ত বাবা-মা ঢেউয়ে ভেসে যাচ্ছিল শিশু শেষ মুহূর্তে প্রাণ বাঁচালেন প্রত্যক্ষদর্শী সাভার সেটেলমেন্ট অফিসে ভুয়া কর্মকর্তা কবিরের দাপট সাভার থানার ওসি অসুস্থ, এনাম মেডিকেলে চিকিৎসাধীন সাভারের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ছিনতাই করে ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিসার মেয়াদ আর মাত্র তিন দিন আছে, এখন আমার কী করা উচিত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
291

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৯টি ফ্লাইট আজ সোমবার বাতিল করা হয়েছে। এই ফ্লাইটগুলোর সংযুক্ত আরব আমিরাত (দুবাই), বাহরাইন, কুয়েত ও কাতারে যাওয়ার কথা ছিল। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে উড়োযাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার দেশি-বিদেশি বিভিন্ন উড়োজাহাজ সংস্থার ২৩টি ফ্লাইট বাতিল হয়। গতকাল রোববার বাতিল হয় ৪০টি ফ্লাইট। আর আজ ৩৯টি ফ্লাইট বাতিল হলো। তিন দিনে সব মিলিয়ে ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাঁদের ভিসার মেয়াদ কম, তাঁরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। এমনই একজন যাত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রাজিব বৈরাগী। তিনি কুয়েতে যাবেন। রাজিব বৈরাগী বলেন, ‘আমার ভিসার মেয়াদ আছে মাত্র তিন দিন। এখন কী করব, বুঝতে পারছি না।’

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা অস্পষ্ট। ফলে বাতিল হওয়া ফ্লাইটের অনেক যাত্রীকে হতাশ হয়ে বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে।

ভিসার মেয়াদ আর মাত্র তিন দিন আছে জানিয়ে রাজিব বৈরাগী বলেন, তিনি অনেকটা অনিশ্চিত, অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসার মেয়াদ আর মাত্র তিন দিন আছে, এখন আমার কী করা উচিত

আপডেট সময় : ০৯:১৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬