সাভার পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
সাভারের পৌরসভা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো সালাউদ্দিন বাবু।
শুক্রবার বিকেলে ৪টার সময় সাভার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান বদিরের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম, সাবেক মেয়র রেফাত উল্লাহ, পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এমপি বলেন আমরা মাদক মুক্ত সাভার-আশুলিয়া চাই, হকার মুক্ত ফুটপাত চাই, যানজট মুক্ত সাভার চাই, চাঁদাবাজ, ছিনতাই ও সন্ত্রাসমূক্ত সাভার চাই। আমি জনগনকে প্রতিশ্রুতি দিয়েছি এই কাজগুলো আমাকে করতেই হবে।
এসময় তিনি আরও বলেন, আমি ইতিমধ্যে এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে কথা বলে আসছি। আমার কাছে মাদক ব্যবসায়ীদের লিস্ট আছে। ঈদের আগেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। আমি বিনয়ের সাথে বলছি মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবেনা।
সে কোন পদে আছে, কি করে, আমার কতো কাছের লোক, কাদের সাথে চলাফেরা করে সেসব আমি দেখতে চাইনা। এটা আমাদের চ্যালেঞ্জ। আমরা ঢাকা-১৯ আসনকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই সাভারে কোন মাদক নাই।
যানজট নিরসনে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম করে দিবো, তারা পুলিশকে সহযোগীতা করবে। এই দিন দিন না, অপেক্ষা করেন সামনে টের পাবেন। ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু আরও বলেন, জনগন আমাদের দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে, আমাদের জনগনের জন্য আমাদের কাজ করতেই হবে।
আমি বলে দিলাম চাঁদাবাজি, নিরব চাঁদাবাজি কোন কিছুই আমি ঢাকা-১৯ এ দেখতে চাইনা। সবাইকে আমি সতর্ক করে দিলাম, আমি দলের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই দেশটা সুন্দর করতে হলে ভালো করতে হলে দলের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে, আমরা যদি সতের বছর এই ফ্যাসিস্ট সরকারের জন্য এই জীবন বাজি রেখে কাজ করতে পারি, তাহলে কেন আমরা ৫ বছর কষ্ট করতে পারবোনা।
জনগনকে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা যাতে বাস্তবায়ন করতে পারি এটাই আমাদের প্রত্যাশা। দোকান থেকে চাঁদা নিয়ে মসজিদ করতে হবে এমন কাজ করা যাবেনা। আমরা সরকারীভাবে অনুদান দিয়ে মসজিদে সহযোগিতা করবো।
আওয়ামী লীগ যেসব কাজ করে পালিয়ে গেছে সেসব কাজ যেন আমাদের দলের লোক না করে সেটা খেয়াল রাখতে হবে। অন্যান্য মধ্যে আরো ছিলেন সাভার ও আশুলিয়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত শেষে সকলের একসাথে ইফতার গ্রহণ করেন।



















