ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪ রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ  আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করে কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত সাভার ও আশুলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট অতিষ্ঠ জনজীবন মানুষের বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

নওগাঁয় সাংবাদিক সবুজ হোসেনকে নিয়ে আলোরণ টিভি পেজে মানহানিকর পোস্টের অভিযোগ গ্রহণ করেছে নওগাঁ সদর মডেল থানা

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
11 / 100 SEO Score
81

নওগাঁ সদর উপজেলায় এক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা ও পেশায় সাংবাদিক সবুজ হোসেন–এর বিরুদ্ধে “আলোরণ টিভি” নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি একটি পোস্ট প্রকাশ করা হয়। উক্ত পোস্টে তার বিরুদ্ধে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, প্রকাশিত পোস্টের মাধ্যমে তার সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ভিজিটিং কার্ড সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার ও গোপনীয়তা লঙ্ঘনের শামিল বলেও অভিযোগে বলা হয়। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তিনি সম্পূর্ণরূপে অবগত নন এবং এসব অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। অভিযোগে বলা হয়, উক্ত ফেসবুক পেজটি নওগাঁ সদর উপজেলার চকরামপুর এলাকার মোঃ ফারুকের ছেলে মোঃ রনক পরিচালনা করে থাকেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিষয়টি তদন্তসাপেক্ষে যাচাইযোগ্য বলেও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সবুজ হোসেন বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চাই।” লিখিত অভিযোগে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত, মানহানিকর পোস্ট অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এ প্রসঙ্গে নওগাঁ সদর মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযোগের সঙ্গে সংযুক্তি হিসেবে সংশ্লিষ্ট মানহানিকর ফেসবুক পোস্টের স্ক্রিনশট থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় সাংবাদিক সবুজ হোসেনকে নিয়ে আলোরণ টিভি পেজে মানহানিকর পোস্টের অভিযোগ গ্রহণ করেছে নওগাঁ সদর মডেল থানা

আপডেট সময় : ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬