ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
364

রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। ​নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ​প্রত্যক্ষদর্শীরা জানান, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রি নিয়ে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে গত মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধরও করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন। ​ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ​শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো:ফারুক হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬