ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

কৃষক সেজে ছদ্মবেশে অভিযান বাঘা থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৬

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
282

বাংলাদেশ পুলিশ–এর অংশ হিসেবে বাঘা থানা বিশেষ অভিযানে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

রাজশাহী জেলা পুলিশ–এর পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই ওয়ারেন্টভুক্ত আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাজুবাগা এলাকার ফারদিন আহমেদ সৌমেন, আড়ানি পৌরসভার রাকিবুল ইসলাম রাকিব, বাঘা পৌরসভার রুনা বেগম ও মরিয়ম বেগম এবং আড়ানি পৌরসভার আনিছ আলী। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া আড়ানি পৌরসভার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিু মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাঘা, আড়ানি সহ উপজেলার সাতটি ইউনিয়নের সম্মানিত নাগরিকদের কাছে অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষক সেজে ছদ্মবেশে অভিযান বাঘা থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৬

আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬