ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন প্রীতি ফুটবলে প্রাণের উচ্ছ্বাস প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাভারের নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক বিপুল ট্যাপেন্টাডল ও ইয়াবা জব্দ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
354

সাভারে বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে নারীসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোবারক হোসেন (৪৫) ও ফাতেমা আক্তার (৩৫) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেন এসআই মো. আ. সালাম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। একই দিন রাত সোয়া ৯টার দিকে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর চৌকিদার (৪৮) ও সাইফুল ইসলাম ওরফে রাকিব (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এসআই মো. আ. মুত্তালিব ও তার টিম। ওসি মো. সাইদুল ইসলাম জানান, পৃথক দুই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তার জাহাঙ্গীর চৌকিদারের বিরুদ্ধে মাদক সংক্রান্তসহ মোট পাঁচটি মামলা রয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক বিপুল ট্যাপেন্টাডল ও ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৯:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬