ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি

সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
9

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদকে অব্যাহতি সহ আরও কয়েকজন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার পৌর ছাত্রদল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংগঠনিক কাজে অবহেলার কারণে আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম গতিশীল করতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমে অংশ না নেওয়া দায়িত্বশীলদের সংগঠনমুখী করা এবং সার্বিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা উল্লেখ করে সূত্রগুলো আরও জানায়, প্রয়োজনে যেকোনো সময় এ অব্যাহতি প্রত্যাহার করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি

আপডেট সময় : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬