ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীপাবলিতে প্রথমবার ছেলে ভিহানের মুখ দেখালেন ক্যাটরিনা–ভিকি সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদল সভাপতিকে সাময়িক অব্যাহতি বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা তথ্য দিতে অপারগতা কোটি টাকার বাণিজ্যের অভিযোগ রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি তৈরি পোশাক খাতে উষ্কানি ও অর্থযোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
15

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরিফের দানবাক্সের (সিন্দুক) তালা ও শিকল কেটে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতের কোনো এক সময়ে সংঘটিত এই চুরির ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে ফজর নামাজের পর মাজারের খাদেম ও স্থানীয় মুসল্লিরা সিন্দুকটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে মসজিদ ও মাজার কমিটির উপস্থিতিতে সিন্দুকটি খোলা হয়েছিল। ওই সময় সিন্দুক থেকে দুই লাখ টাকার বেশি পাওয়া গিয়েছিল। এরপর গত ২২ দিনে আরও প্রায় এক লাখ টাকা জমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ টাকা চুরি গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ ও হজরত শাহদৌলা (রহ.)-এর মাজার শরিফ এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এখানে জিয়ারত ও ইবাদতের উদ্দেশ্যে আসেন। এমন একটি ঐতিহাসিক ও জনসমাগমপূর্ণ স্থানে চুরির ঘটনা ঘটায় মাজারের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, চুরির বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ধর্মীয় স্থাপনার এই চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাজার এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও দর্শনার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬