ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ধানের শীষ হাতে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লায় : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক যশোর
  • আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৫৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড বিএনপি এসে বিএনপির মূল নেতা-কর্মীদের কর্ণার করে ফেলেছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মী যারা বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করে, তারা চাঁদাবাজি করে না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষ নিয়ে মিছিল করে কেন্দ্রে যাবে। কিন্তু ভোটটা দেবে দাঁড়িপাল্লাতে, ভোটটা দেবে শাপলা কলিতে, ভোটটা দেবে রিকশা মার্কায়। শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় এনসিপি যশোরের প্রধান সমন্বয়ক নূরুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যশোর-৩ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপি যশোরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।  হাসনাত আব্দুল্লাহ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা কোন রাজনৈতিক দলের পুলিশ হবেন না। বাংলাদেশের গর্বিত পুলিশ হন। আমরা আপনাদের নিরাপত্তা দেবো।  তিনি বিএনপির সমালোচনা করে বলেন, একটি দলের প্রধান মুখে হ্যাঁ ভোটের কথা বলছেন। আর তার কর্মীরা না এর পক্ষে প্রচারণা করছেন। নাম সর্বস্ব পর্যবেক্ষক যোগাড় করে ভোট কারচুপি করার, রিগিং করার ষড়যন্ত্র করছে তারা। তিনি ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধানের শীষ হাতে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লায় : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ১০:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬