সংবাদ শিরোনাম ::
সাভার মডেল থানার ওসি মোঃ সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। সাভার মডেল থানায় দায়িত্ব পালনের সময় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবা কার্যক্রমে ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সাভারের মতো জনবহুল ও শিল্পাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা সহজ নয়। এই স্বীকৃতি তাঁর পাশাপাশি সাভার মডেল থানার পুরো টিমের কাজেরও একটি স্বীকৃতি। সাভারবাসীর প্রত্যাশা, এই অর্জনের ধারাবাহিকতা ধরে রেখে সাধারণ মানুষের আইনি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে সাভার মডেল থানা।




















