সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক
- আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিটে জিয়া পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হিসেবে হাজী মনিরুল হকের নাম ঘোষণা করা হয়।এ উপলক্ষে আয়োজিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, ঢাকা মহানগর জিয়া পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান বদি।
জিয়া পরিষদ ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ আনিছ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান।অনুষ্ঠানে সাভার পৌরসভা, সাভার থানা, আশুলিয়া থানা ও ধামরাই পৌরসভা জিয়া পরিষদের আংশিক কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
এ সময় নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব পাওয়ার পর মনিরুল হক বলেন, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে তা পালনের চেষ্টা করব। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।












