ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নান্দাইল উপজেলার বাঁশহাটি বাজারে গভীর রাতে ৬টি দোকানে চালের টিন কেটে দুর্ধর্ষ চুরি গ্যাস বিল পরিশোধে প্রতারণা গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা লালপুরে অবৈধ বালু উত্তোলন গ্রেপ্তার ২ ট্রাক্টর জব্দ ঈশ্বরগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার উলিপুরে বন্যার্ত ও নদীভাঙন কবলিত পরিবারের মাঝে সরকারি ত্রাণের চাল বিতরণ লালপুরে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকার চক্র তথ্য ফাঁসের নেপথ্যে কারা প্রশ্ন অভিভাবক ও স্থানীয়দের উলিপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিএনপির উদ্যোগে বিশুদ্ধ পানি স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ মনিগ্রামে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ২৩তম স্থান অর্জন করলেন বাঘার রুমা সুলতানা

ঈশ্বরগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
21

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সেতুর নিচের ঝোপঝাড় থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদীর সেতুর নিচে মরদেহটি পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন এলাকাবাসী ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহত যুবককে গত কয়েক দিন ধরে উচাখিলা বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি কখনো নদীতে মাছ ধরতেন, আবার কখনো নদী থেকে বিভিন্ন শাক সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন।

স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন ছিলেন। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে যুবকের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে গভীর ক্ষত পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬