ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়

বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে। তবে দেশের মানুষ এখন সচেতন। কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠাতে প্রস্তুত। যত বাধাই দেওয়া হোক, আসন্ন নির্বাচনে বিএনপিই বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর ক্ষমতায় থেকে দেশজুড়ে হত্যা, গুম ও লুটপাট চালিয়ে দেশকে অস্থির করে তুলেছে। ভিন্নমতাবলম্বীদের স্বাভাবিকভাবে বসবাস করতেও দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

দুলু আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় দেশের মানুষ নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ অন্যান্যরা।

পথসভায় দুলু বলেন, এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নাটোরের ব্যাপক উন্নয়ন করেছেন। এবার নাটোরের মানুষ তাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করলে সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি আরও এগিয়ে নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: দুলু

আপডেট সময় : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬