নান্দাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- ইউএনও ফাতেমা জান্নাত
- আপডেট সময় : ০৯:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে- ময়মনসিংহের- নান্দাইল উপজেলা-এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। শনিবার অনুষ্ঠিত কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার ফামেতা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবাইকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সাধারণ মানুষের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ এবং রোপণ কার্যক্রম পরিচালিত হবে।



















