ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দিনব্যাপী হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ জুন সকাল ১১টায় ব্র্যাকের বাঘা এলাকা অফিসের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক দাবী মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সেলপ কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মো. মোমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. মো. শরিফুল ইসলাম।

তিনি অংশগ্রহণকারী কিশোরীদের আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনা বিষয়ে বিস্তারিত ধারণা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের রাজশাহী জেলা ব্যবস্থাপক হারুন অর-রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন শাখা ব্যবস্থাপক দাবী মো. মহিউল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার মো. মমিনুল ইসলাম। বক্তারা বলেন, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখার পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে আর্থিকভাবে ক্ষমতায়ন সৃষ্টি করা সম্ভব। যা বাল্যবিয়ে সহ নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে বাজুবাঘা নতুনপাড়া, ভানুকর, মনিগ্রাম ও বাজিতপুর গ্রামের মোট ১৫ জন স্বপ্নসারথি কিশোরী অংশগ্রহণ করেন। শেষে সকল কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ বাস্তবায়নের লক্ষ্যে ব্র্যাক ক্ষুদ্র ঋণ কর্মসূচির সহযোগিতায় প্রত্যেক কিশোরীকে প্রয়োজনীয় উপকরণ ও সম্পদ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কিশোরী তথা নারীর ভবিষ্যৎ আর্থিক ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা সৃষ্টিতে ব্র্যাকের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬