ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ঈশ্বরদীতে ক্লাস চলাকালীন প্লাস্টিকের ডোপ থেকে ছড়ানো গন্ধে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, এলাকায় চাঞ্চল্য

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ছড়িয়ে পড়া অস্বাভাবিক গন্ধে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে ৬ষ্ঠ শ্রেণির ক্লাসরুমে টিফিনের পর পড়াশোনা শুরুর কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।

শিক্ষকদের ভাষ্য, ক্লাসরুমে থাকা একটি প্লাস্টিকের ডোপ থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়তেই প্রথমে দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি বমি ভাব নিয়ে একে একে অসুস্থ হয়ে পড়ে শতাধিক শিক্ষার্থী। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয়ে। ৭ম ও ৮ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে।

শিক্ষকদের তৎপরতায় দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসায় অনেকেই সুস্থ হলেও এখনো কয়েকজন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

মুলাডুলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাসনা রানী বলেন, “হঠাৎ করেই একে একে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। কারও মাথা ঘুরছে, কারও বমি বমি ভাব। আমরা কিছু বুঝে ওঠার আগেই পুরো ক্লাসরুমে কান্না আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাদের হাসপাতালে নিতে হয়। রুমে একটি প্লাস্টিকের ডোপ পাওয়া গেছে, সেখান থেকেই এমন কিছু হয়ে থাকতে পারে।”

ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভিভাবকরা বিদ্যালয়ের সামনে ভিড় জমিয়ে সন্তানদের খোঁজ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ক্লাস চলাকালীন প্লাস্টিকের ডোপ থেকে ছড়ানো গন্ধে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬