ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

উলিপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
359

শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক স্মারক। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এসব দাবির মধ্য দিয়েই মে দিবসের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের প্রকৃত মর্যাদা ও অধিকার রক্ষায় ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির মূল্যবোধ অনুসরণ করলে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচিতে শ্রমিকদের অধিকার সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও প্রেরণা জাগিয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬