ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকারের দাফন সম্পন্ন বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ রাজশাহীতে ২ রেস্তোরাঁয় হামলা ককটেল বিস্ফোরণ পুলিশ আহত প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

উলিপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
191

শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকালে সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।

্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক স্মারক। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মঘণ্টা নির্ধারণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এসব দাবির মধ্য দিয়েই মে দিবসের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের প্রকৃত মর্যাদা ও অধিকার রক্ষায় ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির মূল্যবোধ অনুসরণ করলে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দিনব্যাপী কর্মসূচিতে শ্রমিকদের অধিকার সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসাহ ও প্রেরণা জাগিয়ে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬