ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

সাভার ও ধামরাই থেকে ইয়াবা ও বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
184

সাভার ও ধামরাই এলাকায় পৃথক বিশেষ অভিযানে তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর। অভিযানে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রথম অভিযানে রাত ৮টার দিকে ধামরাই থানার কালামপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ধামরাইয়ের কালামপুর মধ্যপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। এসময় তার কাছ থেকে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০ (ষাট হাজার) টাকা।

একই দিনে রাত ১০টা ৩০ মিনিটের দিকে সাভার থানার জয়নাবাড়ী এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই মোঃ আঃ হাই ফকির ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এসময় মোঃ আল আমিন (২৮) এবং মোঃ খায়রুল মিয়া (৩২) নামের দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫,০০০ (পনের হাজার) টাকা। গ্রেফতারকৃতদের মধ্যে আল আমিন সাভারের জয়নাবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা এবং খায়রুল মিয়া গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পূর্ব দামুদারপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জয়নাবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার ও ধামরাই থেকে ইয়াবা ও বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ 

আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬