ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৫০ মিনিট পর্যন্ত উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে কুড়িগ্রাম সদর উপজেলার টকরিহাট এলাকার আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় উলিপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট সময় : ০৯:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬