ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত সাভার থানা থেকে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেপ্তার করে ডিবি পুলিশ সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
362

২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদের পুরাতন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।

সভায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, উলিপুর থানা পুলিশের প্রতিনিধি, উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

দিবস দুটির তাৎপর্য তুলে ধরে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, জাতির ইতিহাসে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।

এই দিবসগুলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। তাই দিবসগুলো যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উলিপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬