সেমিফাইনালে নান্দাইল, শুভেচ্ছা জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
জাতীয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে নান্দাইল উপজেলা দল। জাতীয় পর্যায়ের প্রথম রাউন্ডের ম্যাচে লালমনিরহাট জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
এই কৃতিত্বে নান্দাইল উপজেলা দলের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বৃহস্পতিবার দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলের ক্ষুদে ফুটবলাররা তাদের প্রতিভা, পরিশ্রম এবং জয়ের প্রত্যয় দিয়ে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছে। তাদের এই সাফল্য নান্দাইলের মানুষের জন্য গর্বের এবং আনন্দের। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের খেলোয়াড়রা আগামী ম্যাচগুলোতেও একই আত্মবিশ্বাস ও উদ্দীপনা নিয়ে মাঠে নামবে এবং জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জন করবে।
নান্দাইল দলের এই বিজয়ের খবরে উপজেলার বিভিন্ন এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে। ক্রীড়াপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ দলটির প্রতি শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।









