সাভার পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি নেতা আক্তার বেপারী নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ
- আপডেট সময় : ১১:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে সাভার পৌর এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগটি সাভার পৌরসভা ১নং ওয়ার্ড বাড্ডা ভাটপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আক্তার বেপারী। তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এলাকায় লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীর পক্ষে সমর্থন চান। গণসংযোগে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া তাদের আশাবাদী করে তুলছে এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তারা নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছেন।




















