ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তানজিনা আফরিন উঠান বৈঠক করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের জনগণের ভালোবাসায় সিক্ত হলেন কাউন্সিলর প্রার্থী এডভোকেট তানজিনা আফরিন সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তানজিনা আফরিন এর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উঠান বৈঠকটি জনতার স্রোতে কানায় কানায় পরিপূর্ণ ও প্রাণবন্ত ছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডের ইমান্দিপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ উঠান বৈঠক সম্পন্ন হয়। উক্ত বৈঠকে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট তানজিনা আফরিন। তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করে এলাকার সমস্যা, সম্ভাবনা ও নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম, যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ, সদস্য রাসেল , সোহেল রানা, সাঘাটা শ্রমজীবী কল্যাণ সংস্থার সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাছের আলী, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, শিক্ষক নেতা মোঃ নুরুদ্দীন, সাভার পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান, সাভার পৌরসভার যুবদলের সাবেক প্রচার সম্পাদক রাকিব আহমেদ কাউসার, জাসাসের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তানজিনা আফরিন বলেন, আমি আপনাদের মেয়ে হয়ে আপনাদের সুখে–দুঃখে একসাথে কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে নাগরিক সমস্যা সমাধান, নারী উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করতে চাই।তার এই বক্তব্যে উপস্থিতদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

স্থানীয়রা তাদের দৈনন্দিন নাগরিক সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন, নিরাপত্তা ও নারী–শিশু বিষয়ক বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রার্থী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। উঠান বৈঠকটি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তানজিনা আফরিন উঠান বৈঠক করে

আপডেট সময় : ০৬:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬