ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

সাভার পৌরসভায় একমাত্র অনুমোদিত পশুর হাট রেডিও কলোনি মাঠে হচ্ছে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা জেলার সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র পশুর হাটের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাভারের রেডিও কলোনি মাঠে বসছে এই বিশাল গরু-ছাগলের হাট। ​পৌরসভার পক্ষ থেকে এবার একমাত্র অনুমোদিত এই হাটের ইজারা পেয়েছেন সাভার পৌর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সাভার পৌরসভার  ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন মাদবর।

​হাটের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে ইজারাদার মো. দেলোয়ার হোসেন মাদবর জানান, “ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে।

আশা করছি, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবার মানুষ তাদের কোরবানির পশু কেনাবেচা করতে পারবেন। ​পৌরবাসীর সুবিধার্থে এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর (০১৭১১২৫৮১৫৩) চালু করা হয়েছে।

দূর-দূরান্তের ব্যাপারী ও স্থানীয় ক্রেতাদের নিরাপত্তার জন্য হাটে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। এদিকে এবারের গরুর হাট রেডিও কলোনি মাঠে ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভায় একমাত্র অনুমোদিত পশুর হাট রেডিও কলোনি মাঠে হচ্ছে

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬