সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক খোরশেদ আলম শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ডশাহীবাগ, ডগরমোড়া এলাকায় অবস্থিত সাভার দারুল উলুম ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন।
বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
এ আয়োজন করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর সামাদ মোল্লা মোঃ মুকুল হোসেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু পৌর বিএনপির খান মজলিস বাবু পাথালীয়া ইউনিয়ন সহ সভাপতি মোঃ হযরত আলী সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।



















