ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশগ্রহণ করছে সেন্টকম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে চলমান আগ্রাসন ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ অভিযানে অংশ নিয়েছে প্রায় ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী, একাধিক কৌশলগত বোমারু বিমান এবং ৫০ হাজারের বেশি মার্কিন সেনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান। তিনি বলেন, চার দিন ধরে চলা এই অভিযান মধ্যপ্রাচ্যে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ।

তার বক্তব্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানজুড়ে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে দুই হাজারের বেশি অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।

অন্যদিকে কুপার দাবি করেন, পাল্টা জবাবে ইরান ৫০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারেরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি আরও বলেন, ইরানি নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করা হচ্ছে এবং এখন পর্যন্ত ১৭টি ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।

অভিযান অব্যাহত থাকায় মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে বলেও দাবি করেন সেন্টকম প্রধান।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা চরম আকার নেয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মোট নিহতের সংখ্যা প্রায় ৮০০ জনে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সেন্টকম আরও জানিয়েছে, কুয়েতে একটি কৌশলগত অপারেশন সেন্টারে হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

ইরানে হামলায় ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশগ্রহণ করছে সেন্টকম

আপডেট সময় : ০৯:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬