ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা বাঘা গড়গড়ীতে মাসুদ করিম টিপুর নেতৃত্বে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা সাভারে পচা দই ও মিষ্টির সিরায় তৈরি হচ্ছে শিশুদের চকলেট–সন্দেশ নীতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন জব্দ আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
16

পটুয়ালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হোটেল মেরিনের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাহ আলম হাওলাদারের বিরুদ্ধে। শুধু মারধরের অভিযোগই নয়, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাসজমি দখল এবং প্রশাসনের নির্দেশনা অমান্য করার অভিযোগও সামনে এসেছে তাঁকে ঘিরে। এসব ঘটনায় স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদার বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে সরকারি খাসজমি দখলের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ছাড়া হোটেল মরিয়ম-সংশ্লিষ্ট সরকারি খাসজমি নিয়ে বিরোধের বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ওই জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হলেও পরবর্তীতে সেই সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়। সরকারি জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগের পরও কীভাবে সাইনবোর্ড সরানো বা নষ্ট করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে, হোটেল মেরিনের কর্মীকে মারধরের অভিযোগ কর্মক্ষেত্রে শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। একজন রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। প্রশাসনের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: সরকারি খাসজমির প্রকৃত মালিকানা ও বর্তমান দখলদার কারা? জেলা প্রশাসনের নির্দেশনায় স্থাপিত সরকারি সাইনবোর্ড কারা ছিঁড়ে ফেলেছে, এ বিষয়ে কোনো তদন্ত হয়েছে কি? সরকারি জমি দখলের অভিযোগে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি? হোটেল মেরিনের কর্মীকে মারধরের অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা কী? স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা সাংগঠনিক পদ-পদবি যা-ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নন। সরকারি সম্পত্তি রক্ষা, শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্‌ঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক

আপডেট সময় : ০৪:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬