আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার সময় আয়োজিত এই মতবিনিময় সভায় দলিল লেখক কল্যাণ সমিতির আহবয়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত সাব রেজিস্টার সিং মং থোয়াই সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে যে কোন নাশকতা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি আরো বলেন, আজ থেকে বিএনপি সাভার আশুলিয়া মাঠে থাকবে কেউ নাশকতা করতে পারবে না এবং তার দলের নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যারা নাশকতা করতে চায় গোপন মিটিং করে তাদের ঠিকানা খোঁজখবর নিয়ে তাদেরকে গ্রেফতার করা হবে বলেও জানিয়ে তিনি আরো বলেন, সাব রেজিস্টার অফিসে কোন ঘুষ অনিয়ম চলবে না স্বচ্ছ ভাবে দায়িত্ব পালন করবে সাব রেজিস্টাররা বলেও মন্তব্য করেন তিনি। পরে সেখানে আলমগীর হোসেনকে সভাপতি ও মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট সাব রেজিস্টার দলিল লেখক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করেন তিনি।পরে দলিল লেখকরা নব নিযুক্ত সাব রেজিস্টার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে ফুল দিয়ে বরণ করেন । মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব ও বিএনপি নেতৃবৃন্দ সহ আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাই,রেজিস্ট্রি অফিসের নকল নবিশগন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

















