ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা বাঘা গড়গড়ীতে মাসুদ করিম টিপুর নেতৃত্বে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা সাভারে পচা দই ও মিষ্টির সিরায় তৈরি হচ্ছে শিশুদের চকলেট–সন্দেশ নীতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন জব্দ আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাভারের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ৫ হাজার টাকা জরিমানা করা হয় হামজা-ফারহানের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ রাজশাহীতে ‘সোনার তরী’ জাহাজে যৌথ অভিযান অবৈধ কর্মকাণ্ড ও নথি জটিলতায় জাহাজ চলাচল বন্ধের নির্দেশ বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন জব্দ

নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
28

নওগাঁর পোরশা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুত্রাইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় হেরোইন জব্দ

আপডেট সময় : ০৪:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬