ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

যানবাহন সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না ধামরাই থানা পুলিশ

স্টাফ রিপোর্টার আহসান উদ্দিন সোহাগ
  • আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা জেলার ধামরাই থানায় পরিবহন সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। এতে আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন না পুলিশ। জানা গেছে, ধামরাইয়ে ৩০৪ বর্গকিলোমিটার বিস্তৃত এ থানা এলাকায় রয়েছে ১৬ ইউনিয়ন ও ১ পৌরসভা।

এখানে গ্রামের সংখ্যা রয়েছে ৪০৮। প্রায় ৬ লাখ লোকের বেশি বসবাস এ ধামরাই থানা এলাকায়। শিল্প প্রতিষ্ঠানও রয়েছে প্রায় দেড় শতাধিক। এ থানা এলাকার মাঝখান দিয়ে রয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ২০ কিলোমিটার।

এ বিশাল আয়তনের থানার অধীনে রয়েছে কাওয়ালীপাড়া বাজার নামে একটি পুলিশ তদন্ত কেন্দ্র । মানুষের নিরাপত্তামূলক সেবা দেওয়ার জন্য থানায় ছিল সাত পিকআপ ও এক প্রিজন ভ্যান। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে পাঁচ পিকআপ ও একটি প্রিজন ভ্যান পুড়ে যাওয়ায় বর্তমানে তীব্র যানবাহন সংকটে রয়েছে ধামরাই থানা।

জানা গেছে, ধামরাই থানায় যানবাহনের সংকটের কারণে পুলিশ জনগণের কাঙ্ক্ষিত সেবা নিতে ও ঠিকমতো অভিযান কার্যক্রম চালাতে পারছে না। অপরাধীদের গ্রেপ্তার নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে পুলিশের। প্রয়োজনীয় সংখ্যক গাড়ির অভাবে একদিকে ভিআইপিদের প্রটোকল অন্যদিকে রাস্তায় নিয়মিত টহল অপরদিকে জরুরি অভিযান পরিচালনা করাও সম্ভব হচ্ছে না।

এতে করে সমগ্র থানা এলাকায় মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে । ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন,ইচ্ছে থাকা সত্ত্বেও যানবাহন স্বল্পতার কারণে থানা এলাকায় নিয়মিত মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে ।

থানা এলাকায় রাতে ও দিনে আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক রাখার জন্য স্থানীয়ভাবে লেগুনা, সিএনজি ম্যানেজ করে প্রতিরাতে ৯ পুলিশি টিম টহলে রাখতে হয়। তাই এ থানায় প্রয়োজনীয় সংখ্যক যানবাহনের ব্যবস্থা করতে পারলে মানুষের নিরাপত্তা বিষয়ে আরো সেবা দেওয়া যেত বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যানবাহন সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না ধামরাই থানা পুলিশ

আপডেট সময় : ১০:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬