ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন প্রীতি ফুটবলে প্রাণের উচ্ছ্বাস প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আ: লীগ নেতা রবিউল আলম গ্রেপ্তার, পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় নাসিম উদ্দিন আটক

শুক্রবারের সংঘর্ষে ১৬ জন পুলিশ সদস্য আহত হন ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
228

শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মী এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে শুক্রবার পুলিশের সংঘর্ষে অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদমাধ্যমকে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি কমিশনার জানান, সংঘর্ষের ঘটনায় ডিএমপির বিভিন্ন ইউনিটের অন্তত ১৬ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট এবং একাধিক কনস্টেবল রয়েছেন। অধিকাংশের হাত, পা ও মাথায় আঘাত লেগেছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজন সদস্যের মাথায় সেলাই দিতে হয়েছে।

এদিকে রাতে ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অবৈধ ওই সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিতে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা পুলিশের নজরে এসেছে। পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করেছে এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। ওই ঘটনায় পুলিশের পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন।

এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শুক্রবারের সংঘর্ষে ১৬ জন পুলিশ সদস্য আহত হন ডিএমপি কমিশনার

আপডেট সময় : ১০:৪১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬