ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

লালপুরে অবৈধ বালু উত্তোলন গ্রেপ্তার ২ ট্রাক্টর জব্দ

আবুল হাশেম রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৫:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে জমি থেকে ভরাট বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এসময় বালুবোঝাই একটি ট্রাক্টরও জব্দ করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার ২ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকায় মো. সান্টু আলীর ইটভাটা থেকে প্রায় ১০ মিটার দক্ষিণে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় জমি থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সাব্বির আহম্মেদ ২৩, পিতা: সাজদার রহমান এবং বাপ্পি আলী ২৯, পিতা: লোকমান মোল্লা।

তাদের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫১ ধারায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৫, তারিখ: ২ জুলাই ২০২৬।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে একই দিন আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্টসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে অবৈধ বালু উত্তোলন গ্রেপ্তার ২ ট্রাক্টর জব্দ

আপডেট সময় : ০৫:৪২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬