ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত উলিপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ, পুড়িয়ে ধ্বংস রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কু/পি/য়ে হ/ত্যা জুলাই শহীদ দিবস ২০২৬ বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আরএমপি পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ নগর উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আলোচনা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাঘায় বৃক্ষরোপণ সাইবার সুরক্ষা আইন সংশোধন নিয়ে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

লাইসেন্স ছাড়া ডিজেল বিক্রি: উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
207

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় লাইসেন্স ছাড়া ডিজেল বিক্রির অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর এলাকায় অবস্থিত “মহিবর স্টোর”-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই প্রতি লিটার ডিজেল ১৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।

এ ঘটনায় মহিবর স্টোরের সঙ্গে সংশ্লিষ্ট মো. নাহিদ হাসান (২৯), পিতা: মহিবর রহমান, গ্রাম: বড়ুয়া তবকপুর, তবকপুর, উলিপুর, কুড়িগ্রাম—কে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(খ) ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দোকানে থাকা আনুমানিক ২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জনস্বার্থ বিবেচনায় উপস্থিত সাধারণ মানুষের মাঝে সেই ডিজেল প্রতি লিটার ১১০ টাকা দরে বিক্রি করে দেওয়া হয়।

উলিপুর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উলিপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাইসেন্স ছাড়া ডিজেল বিক্রি: উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

আপডেট সময় : ০১:১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬