ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহাফুজুর রহমান রিটন

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
231

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার দুপুরে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নতুন প্রশাসক কে।

দায়িত্ব গ্রহণের আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন। নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নবনিযুক্ত নগর প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আমি আপনাদের প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। ঈদের আগে নামাজ সুষ্ঠভাবে ব্যবস্থাপনা করা আমার প্রথম কাজ। বর্তমানে নগরী অপরিচ্ছন্ন রয়েছে, সেটা ঈদের আগে নিরসন করতে চাই।

এছাড়া ড্রেনেজ ব্যবস্থা খারাপ, জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। নগরীতে মশার উৎপাতও বেড়েছে, ইনশাআল্লাহ সেই মশা দমন করব। নগরীর চলমান কাজগুলো কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাহাফুজুর রহমান রিটন

আপডেট সময় : ১০:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬