ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আতঙ্কে স্থানীয়রা

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীর পদ্মা নদীর শিমলা এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ১৬ থেকে ২০ বছর বয়সী প্রায় ৫০ থেকে ৬০ জন কিশোর জড়ো হয়ে আড্ডা দেয় এবং মাঝে মধ্যেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, শুরুতে সাধারণ আড্ডা থাকলেও এখন তা সংঘবদ্ধ গ্যাং কার্যক্রমে রূপ নিয়েছে। কয়েকদিন পরপরই নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে।

একাধিক সূত্র জানায়, এসব কিশোরদের একটি অংশকে কিছু প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। রাজনৈতিক কর্মসূচিতে লোক সমাগম বাড়ানো, প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে তাদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা পরিবার নিয়ে এখানে আসতে ভয় পাই।

কখন যে মারামারি শুরু হয়, বলা যায় না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে সচেতন মহল মনে করছে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে এই কিশোর গ্যাংগুলো ভবিষ্যতে বড় ধরনের অপরাধ চক্রে জড়িয়ে পড়তে পারে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় : ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬