ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুরে মাজহারুল ইসলাম চপল নামের এক কথিত সাংবাদিককে প্রতারণা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২ জুন (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে মোহনপুর থানার বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম চপল বিদিরপুর এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

​প্রতারণা মামলায় ওয়ারেন্ট ​মামলা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার একটি প্রতারণা মামলার (ধারা ৪২০/৪০৬) এজাহারভুক্ত আসামি চপল। বাদীর সাথে প্রতারণা করে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর বিজ্ঞ আদালত আসামি চপলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

এরপর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ​ ​অনুসন্ধানে জানা যায়, কথিত সাংবাদিক মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ রেকর্ড রয়েছে।

২০০৮ সালে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় (এফআইআর নং-৭, তারিখ: ১২ অক্টোবর ২০০৮)। এছাড়া গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও ৩টি মামলা রয়েছে।

এর আগে রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল। ​ ​এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন— ​”আসামি মাজহারুল ইসলাম চপলের বিরুদ্ধে চন্দ্রিমা থানার একটি সিআর মামলায় আদালতের ওয়ারেন্ট ছিল।

সে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছিল। আজ বিকেলে বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও হামলার অন্যান্য মামলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার

আপডেট সময় : ০২:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬