ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভার ও আশুলিয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

পবিত্র রমজান মাস শুরু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাভারের গেন্ডা ও আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সকালে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বাজারের প্রতিটি আড়তে গিয়ে পণ্যের দাম এবং ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করেন তিনি।

অভিযানে সরকারি নির্দেশনা থাকলেও মূল্য তালিকা

প্রদর্শন না করায় সাভারের পাঁচটি দোকানে ১৩ হাজার টাকা ও আশুলিয়ায় একটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু দোকানকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় বাজারে আসা সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন তারা। ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে সঠিক দামে পণ্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান শেষে সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, রমজানে বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। কোনো অবস্থাতেই বাড়তি দাম নিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভার ও আশুলিয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু

আপডেট সময় : ১০:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬