ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন

আবুল হাশেম  রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা থানায় দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জ অফিসের সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার নাঈমুল হাসান।

পরিদর্শনের শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি থানার সকল পুলিশ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি থানার ডিউটি অফিসারের কক্ষ, অস্ত্রাগার, মালখানা, হাজত রুম ও অফিসারদের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি থানার ব্যারাক, ডাইনিং ও নির্মাণাধীন ভবনও পরিদর্শন করেন।

এ সময় তিনি বিভিন্ন রেজিস্টার পত্র পরীক্ষা করে সেগুলোর সঠিক সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। গ্রেফতারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, তদন্তাধীন মামলাগুলোর জট কমানো এবং দীর্ঘদিনের মুলতবি প্রোপার্টি দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সুধীজনের সহযোগিতা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণ বিপদে পড়লে পুলিশের কাছেই সেবা চাইবে। তাই দ্রুত সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে আন্তরিক আচরণ করতে হবে এবং পুলিশের কাজের আওতার বাইরে থাকা বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে।

পরিদর্শনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ, সাইবার অপরাধে জড়িত হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জনসেবা আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

পরিশেষে অ্যাডিশনাল ডিআইজি বাঘা থানার সকল পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দিনের শেষ ভাগে পরিদর্শন কার্যক্রম শেষ করে থানা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন

আপডেট সময় : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬