ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রাজশাহীর বাঘার চকরাজাপুরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আবু সাইদ চাঁদ।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন,

“প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আমাদের ব্যথিত করে। দুর্যোগ মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সাধারণ ও অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা একা নন, সরকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে যেন দ্রুত আপনারা এই সংকট কাটিয়ে উঠতে পারেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুলা খামারু, সাধারণ সম্পাদক মো. জগলু সিকদার, চকরাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী মো. বাঁশির সহ চকরাজাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্থানীয় বন্যা ও দুর্যোগকবলিত ২০০টি অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা হিসেবে শুকনা খাবারের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

আপডেট সময় : ০১:৪৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬