ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬

আবুল হাশেম রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশের মতো রাজশাহীর বাঘা উপজেলাতেও “দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঘার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন এবং পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। তারা জানান, অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন সহজ হয়েছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমেছে। তিন দিনব্যাপী এ মেলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে। মেলায় স্থাপিত বিভিন্ন সেবা বুথের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান যাচাই, পরামর্শ প্রদানসহ নানা ধরনের ভূমিসেবা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় শুরু হলো তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬

আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬