ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুরে মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মো. লাচ্চু (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ।

গ্রেপ্তার ফরিদ মণ্ডল উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত মাছের প্রামাণিকের ছেলে। মামলার এজাহার ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, গত শনিবার (১ আগস্ট) রাতে চণ্ডীপুর মাঠে অনলাইনভিত্তিক গেম ‘ফ্রি ফায়ারে’ হার-জিত ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে হাতাহাতি হয়।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ৮টার দিকে চণ্ডীপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে একদল যুবক লাচ্চুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে লাচ্চুর মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তার মাথায় ১২টি সেলাই দেন। এ ঘটনায় আহত লাচ্চুর ছেলে পিয়াস আলী বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় চণ্ডীপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম ও ফরিদ মণ্ডলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান: মামলা দায়েরের পর রোববার (২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, সোমবার (৩ আগস্ট) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন আহত লাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি আহত ব্যক্তির চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ

আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬