ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘায় আর্থিকভাবে অস্বচ্ছল দশম শ্রেণির দুই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিতম সরকার ও রুদ্র সরকারকে সোমবার বিকাল ৪টার দিকে তাদের বাড়িতে গিয়ে বই তুলে দেন তিনি।

বই পেয়ে আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রিতম সরকার বলেন, বইয়ের খুব প্রয়োজন হলেও আর্থিক সংকটে বই কিনতে পারছিলাম না। এমন সময় পাশে দাঁড়িয়ে বই দিয়ে সহায়তা করলেন শামীম ভাই।

তারা বলেন, তিনি যেন অস্বচ্ছলদের পাশে থাকতে পারেন এ জন্য দোয়া ও শুভকামনা রইলো। শামীম সরকার বলেন, প্রয়োজনে আমার কাছে কেউ এলে, সহায়তা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তিনি বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। প্রয়োজনে আমি নিজে কষ্ট করি, কম খাই, নিজের পছন্দ বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণে চেষ্টা করি।

তিনি আরও বলেন, ছাত্ররা যখনই ব্যক্তিগত কিংবা সংগঠনের বিষয়ে সহযোগিতার জন্য আসে, আমি সমাধানের চেষ্টা করি, যাতে তারা অনুপ্রাণিত হয় ও সাহস পায়। শুধু ছাত্রই নয়, অসহায়দের জন্য কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার

আপডেট সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬