ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি চাঁদের নগদ অর্থ প্রদান ও সরকারি সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, বাঘা রাজশাহী
  • আপডেট সময় : ০৭:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। আজ মঙ্গলবার (১২ মে) সকালে তিনি উপজেলার মহদীপুর সবজিপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত মামুনের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। গত সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে মহদীপুর সবজিপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মামুনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি গরু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন নেভাতে গিয়ে মামুনের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে এমপি আবু সাইদ চাঁদ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এসময় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং পরিবারটিকে সরকারি সকল সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন রিয়ালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা। এদিকে ঘটনার পরপরই সোমবার রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার। তিনি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে চাল, শুকনো খাবার, প্রয়োজনীয় কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী কার্যদিবসে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারিভাবে প্রয়োজনীয় টিন সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপি চাঁদের নগদ অর্থ প্রদান ও সরকারি সহায়তার আশ্বাস

আপডেট সময় : ০৭:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬