পাবনা বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আ: লীগ নেতা রবিউল আলম গ্রেপ্তার, পৃথক অভিযানে ধর্ষণচেষ্টা মামলায় নাসিম উদ্দিন আটক
- আপডেট সময় : ০৭:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশের পৃথক অভিযানে একজন ইউপি সদস্য ও আ:লীগ নেতা এবং ধর্ষণচেষ্টা মামলায় অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রবিউল আলম মাসুমদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। তিনি আমিনপুর থানাধীন রতনগঞ্জ গ্রামের ওহাব মিয়ার ছেলে। পুলিশ জানায়,দেশের নৈরাজ্য সৃষ্টি ও বিস্ফোরক সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার বিরুদ্ধে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নাসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ। নাসিম উদ্দিন আমিনপুর থানার বক্তারপুর গ্রামের মৃত রহম ইজাদারের ছেলে। আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনের আওতায় সকল অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















